Skip to main content

Ridge Bangla

সচিব পদে বড় রদবদল: ১২টি মন্ত্রণালয়ে নতুন নিয়োগ

সরকার প্রশাসনের শীর্ষ পর্যায়ে বড় ধরনের রদবদল এনে ১২টি মন্ত্রণালয় ও গুরুত্বপূর্ণ দপ্তরে নতুন সচিব নিয়োগ দিয়েছে। বুধবার (২৫ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, ন্যাশনাল ডিফেন্স কলেজের এসডিএস (সিভিল) অতিরিক্ত সচিব ইয়াসমিন পারভীনকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান অতিরিক্ত সচিব জাকারিয়াকে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব এবং ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহা. রায়হান কাওসারকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে।

এছাড়া ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক অতিরিক্ত সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়াকে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব, খুলনা বিভাগীয় কমিশনার অতিরিক্ত সচিব মো. মোখতার আহমেদকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফাহমিদা আখতারকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব এবং সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলাকে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি)-এর সচিব করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. দেলোয়ার হোসেনকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে।

এছাড়া ড. মো. নেয়ামত উল্লাহ ভূঁইয়াকে পরিকল্পনা কমিশনের সদস্য (সিনিয়র সচিব) এবং নাসরিন জাহানকে সদস্য (সচিব) হিসেবে পদায়ন করা হয়েছে।

কাজী আনোয়ার হোসেনকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব হিসেবে বদলি পূর্বক পদায়ন করা হয়েছে।

This post was viewed: 34

আরো পড়ুন