Ridge Bangla

যুক্তরাষ্ট্র থেকে দেশে এলো আরও ৬২ হাজার টন গম

যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা ৬২ হাজার ১৫০ মেট্রিক টন গমবাহী একটি জাহাজ চট্টগ্রাম বন্দর-এর বহির্নোঙরে এসে পৌঁছেছে। শুক্রবার (২৭ মার্চ) খাদ্য মন্ত্রণালয়-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশযুক্তরাষ্ট্র সরকারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইউ) অনুযায়ী নগদ ক্রয় চুক্তির আওতায় এ গম আমদানি হচ্ছে। এটি জিটুজি (সরকার-টু-সরকার) চুক্তির দ্বিতীয় চালান। এর আগে একই চুক্তির আওতায় প্রথম চালানে ৫৮ হাজার ৪৫৭ মেট্রিক টন গম দেশে এসেছে।

ইতোমধ্যে জাহাজে থাকা গমের নমুনা পরীক্ষার কার্যক্রম শুরু হয়েছে এবং দ্রুত খালাসের লক্ষ্যে প্রয়োজনীয় সব প্রস্তুতিও নেওয়া হয়েছে।

এই চালানের মোট গমের মধ্যে ৩৭ হাজার ২৯০ মেট্রিক টন চট্টগ্রাম বন্দর-এ খালাস করা হবে। বাকি ২৪ হাজার ৮৬০ মেট্রিক টন মোংলা বন্দর-এ খালাস করা হবে।

দেশে গমের মোট চাহিদা প্রায় ৭০ লাখ মেট্রিক টন। এর বিপরীতে দেশীয় উৎপাদন মাত্র প্রায় ১০ লাখ মেট্রিক টন। ফলে ঘাটতি পূরণে সরকারি ও বেসরকারি উদ্যোগে প্রতিবছর বিপুল পরিমাণ গম বিদেশ থেকে আমদানি করতে হয়।

This post was viewed: 5

আরো পড়ুন