Ridge Bangla

গোপনে নিজ বাড়িতে এসে পুলিশের হাতে গ্রেপ্তার যুবলীগ নেতা

ব্রাহ্মণবাড়িয়ায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগ-এর এক পলাতক নেতাকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে পুলিশ। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর নিজ বাড়িতে ফেরার রাতেই তিনি আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়েন। বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি শহিদুল ইসলাম।

গত বুধবার (২৫ মার্চ) দিবাগত রাত ১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের সিন্দিউরূ গ্রামে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। গ্রেপ্তার মো. আলী আজম (৪৫) উপজেলা যুবলীগ-এর সভাপতি।

গ্রেপ্তারের পরপরই অসুস্থ হয়ে পড়লে তাঁকে জেলা সদর হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে পুনরায় থানায় আনা হয়। বৃহস্পতিবার সকালে আবার স্বাস্থ্য পরীক্ষা করিয়ে আদালতে হাজির করা হলে বিচারিক প্রক্রিয়া শেষে তাঁকে কারাগারে পাঠানো হয়।

পুলিশ জানায়, তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং এসব মামলায় তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপনে বাড়িতে ফেরার তথ্যের ভিত্তিতে পুলিশ ও গোয়েন্দা (ডিবি) দলের যৌথ অভিযানে তাঁকে গ্রেপ্তার করা হয়।

This post was viewed: 9

আরো পড়ুন