Ridge Bangla

ভিয়েতনামের কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ

আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে শক্তিশালী ভিয়েতনাম জাতীয় দলের বিপক্ষে বড় ব্যবধানে হারের শঙ্কায় পড়েছিল বাংলাদেশ জাতীয় দল। প্রথমার্ধেই তিন গোল হজম করে পিছিয়ে পড়েছিল হামজা চৌধুরীর নেতৃত্বাধীন দল। তবে দ্বিতীয়ার্ধে রক্ষণভাগে দৃঢ়তা দেখিয়ে আর কোনো গোল হজম করেনি বাংলাদেশ। শেষ পর্যন্ত ৩-০ গোলে মাঠ ছাড়তে হলো।

ম্যাচের শুরুতেই ৮ মিনিটে সেট পিস থেকে ভিয়েতনাম এগিয়ে যায়। গোল করেন তুয়ান হাই। প্রথমার্ধে আরও সুযোগ থাকলেও বাংলাদেশি গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ দলকে রক্ষা করেন।

১৮তম মিনিটে দো দুই মাহনের গোলে ভিয়েতনামের ব্যবধান বাড়ে। ৩৮তম মিনিটে এনগুয়েইন হাই লং বক্সে ঢুকে দুই ডিফেন্ডারকে কাটিয়ে ডান দিক দিয়ে নিচু শটে স্কোরলাইন ৩-০ করেন।

প্রথমার্ধে ৪-৩-৩ ফরমেশনে খেললেও দ্বিতীয়ার্ধে বাংলাদেশ ৫-৩-২ ফরমেশনে নেমে রক্ষণে জোর দেয়। এতে ভিয়েতনাম আর কোনো গোল করতে পারেনি।

৫২তম মিনিটে রাফায়েলসনের সুযোগ ডিফেন্ডাররা রুখে দেন। ৬০তম মিনিটে বদলি নামা শাহরিয়ার ইমনের শট প্রতিহত হয়। খুয়াত ফন খাং ও দো হোয়াংয়ের একাধিক শট গোলবারে লেগে ফিরে আসে।

৭৭তম মিনিটে তপু জুনিয়র রাফায়েলসনের একটি শট ব্লক করেন। ৮৮তম মিনিটে দো হোয়াংয়ের শটও বাইরে যায়।

This post was viewed: 5

আরো পড়ুন