Ridge Bangla

রাউজানে ঝোপ থেকে রিভলবার ও কার্তুজ উদ্ধার

চট্টগ্রামের রাউজান উপজেলায় অভিযান চালিয়ে পরিত্যক্ত একটি ব্যাগ থেকে দেশীয় আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করেছে র‍্যাব-৭। উদ্ধারকৃত অস্ত্র ও গুলি পরবর্তী আইনি পদক্ষেপের জন্য স্থানীয় থানায় হস্তান্তর করা হয়েছে।

বুধবার (২৫ মার্চ) দিবাগত রাতে কদলপুর ইউনিয়নের ভোমরপাড়া এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় র‍্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে কয়েকজন ব্যক্তি একটি লাল রঙের ব্যাগ ফেলে পালিয়ে যায়।

পরে আশপাশে তল্লাশি চালিয়ে একটি বাড়ির পাশের ঝোপ থেকে ব্যাগটি উদ্ধার করা হয়। ব্যাগটি খুলে একটি দেশীয় তৈরি রিভলভার এবং দুটি তাজা ১২ বোর কার্তুজ উদ্ধার করা হয়।

This post was viewed: 6

আরো পড়ুন