Skip to main content

Ridge Bangla

সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন মির্জা ফখরুল

মহান স্বাধীনতা দিবসে আগামী দিনে একটি সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, স্বাধীনতা দিবস জাতির জন্য একটি গৌরবময় দিন। এই দিনে স্বাধীনতার ঘোষণার মাধ্যমে জিয়াউর রহমান জাতিকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে উদ্বুদ্ধ করেছিলেন এবং দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে দেশ স্বাধীনতা অর্জন করে।

তিনি বলেন, এবার এক ভিন্ন প্রেক্ষাপটে স্বাধীনতা দিবস উদযাপন করা হচ্ছে। দেশের মানুষ এখন একটি ‘ফ্যাসিস্টমুক্ত’ পরিবেশে দিবসটি পালন করছে বলে উল্লেখ করেন তিনি। তবে এ দিনে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অনুপস্থিতিকে তিনি দুঃখজনক বলে মন্তব্য করেন।

স্থানীয় সরকারমন্ত্রী আরও বলেন, বর্তমান নেতৃত্বের অধীনে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করছে। তারেক রহমানের নেতৃত্বে বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ নেওয়া হয়েছে, যার মধ্যে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড কর্মসূচি উল্লেখযোগ্য। তিনি বলেন, সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নে কার্যক্রম অব্যাহত রয়েছে এবং জনগণ এ নেতৃত্বের ওপর আস্থা রাখছে।

This post was viewed: 36

আরো পড়ুন