Ridge Bangla

ডিপ স্টেট ২০২৯ পর্যন্ত ক্ষমতায় রাখার প্রস্তাব দিয়েছিল: আসিফ মাহমুদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া দাবি করেছেন, ‘ডিপ স্টেট’ থেকে তাদের কাছে ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দেওয়া হয়েছিল।

বৃহস্পতিবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি বলেন, রাষ্ট্রের অভ্যন্তরে সক্রিয় এক অদৃশ্য শক্তি অন্তর্বর্তী সরকারকে দীর্ঘ সময় ক্ষমতায় রাখার জন্য একটি পূর্ণাঙ্গ রোডম্যাপ দিয়েছিল।

আসিফ মাহমুদের ভাষ্য অনুযায়ী, প্রস্তাবিত পরিকল্পনার মূল উদ্দেশ্য ছিল বিএনপি ও চেয়ারম্যান তারেক রহমানকে নির্বাচনী মাঠের বাইরে রাখা। তিনি সমালোচনা করেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সংবিধান নিয়ে দ্বৈত মনোভাব গ্রহণ করা হচ্ছে। যেখানে নিজেদের স্বার্থ থাকে, সেখানে সংবিধানের কথা বলা হয়, আর যেখানে ভিন্ন বাস্তবতা, সেখানে তা উপেক্ষা করা হয়। প্রকৃত অর্থে সংবিধান মেনে চললে নির্বাচন আরও পরে হওয়ার কথা ছিল।

তিনি আরও জানান, দায়িত্বে থাকার সময় তাদের কাছে প্রভাবশালী কিছু প্রতিষ্ঠানের পক্ষ থেকে ২০২৯ পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব আসে। প্রস্তাবের সঙ্গে কিছু শর্ত ও রাজনৈতিক কৌশল জড়িত ছিল। অভিযোগ করেন, বিএনপি নেতাদের সাজা বহাল রাখা এবং আদালতের মাধ্যমে আইনি প্রক্রিয়া দীর্ঘায়িত করার কৌশলও সেখানে অন্তর্ভুক্ত ছিল।

সাবেক উপদেষ্টা বলেন, তারা ক্ষমতার লোভে আপস করেননি। গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনের প্রতি তাদের অবস্থান অটুট ছিল। তিনি উল্লেখ করেন, যারা একসময় সমান নির্বাচনী পরিবেশের কথা বলত, তারা এখন আগের সরকারের সুবিধাভোগীদের পুরস্কৃত করছে। তাঁর মতে, ‘ডিপ স্টেট’-এর সঙ্গে সমঝোতা করলেও ২০২৯ পর্যন্ত ক্ষমতায় থাকা সম্ভব ছিল, তবে জনগণের ম্যান্ডেট ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রশ্নে তারা সেই পথ বেছে নেননি।

This post was viewed: 6

আরো পড়ুন