Ridge Bangla

স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আমির ডা. শফিকুর রহমান। তিনি পুষ্পস্তবক অর্পণ ও বিশেষ দোয়ার মাধ্যমে শহীদদের স্মরণ করেন।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে জাতীয় স্মৃতিসৌধের বেদিতে এসে তিনি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের প্রতি গভীর সম্মান জানান এবং তাদের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাতে অংশ নেন।

শ্রদ্ধা নিবেদনের সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। এছাড়া জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম, সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খানসহ দলের কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল, একই কমিটির সদস্য ও সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এবং মহানগর দক্ষিণ জামায়াতের সহকারী সেক্রেটারি কামাল হোসেন।

This post was viewed: 5

আরো পড়ুন