Ridge Bangla

চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসে ভয়াবহ আগুন

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট এলাকায় ঢাকাগামী ‘চট্টলা এক্সপ্রেস’ ট্রেনে আকস্মিক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোর প্রায় পৌনে ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, ট্রেনটি ফৌজদারহাট এলাকা অতিক্রম করার সময় হঠাৎ এর পাওয়ার কারে আগুনের সূত্রপাত হয়। দ্রুতই আগুন পাশের শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বগিতে ছড়িয়ে পড়ে। এ সময় যাত্রীদের মধ্যে চরম আতঙ্কের সৃষ্টি হয়।

খবর পেয়ে কুমিরা ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে, এতে বড় ধরনের প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া যায়।

বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ক্ষতিগ্রস্ত বগি সরিয়ে নেওয়ার কাজ চলছে। তবে আগুন লাগার সঠিক কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিশ্চিত করতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

This post was viewed: 4

আরো পড়ুন