Skip to main content

Ridge Bangla

ব্যর্থ মেসি, বিদায়ের শঙ্কায় মায়ামি

কনকাকাফ চ্যাম্পিয়নস কাপের সেমিফাইনালের প্রথম লেগে ভ্যাঙ্কুভারের কাছে ২-০ গোলে হেরে বিদায়ের শঙ্কায় পড়েছে ইন্টার মায়ামি। ম্যাচে একাধিক সুযোগ পেলেও গোল করতে ব্যর্থ হন লিওনেল মেসি। সঙ্গী লুইস সুয়ারেজ ও সার্জিও বুসকেটসও জ্বলে উঠতে পারেননি।

শুক্রবার (২৫ এপ্রিল) সকালে ভ্যাঙ্কুভারের বিসি প্লেস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে স্বাগতিকদের হয়ে গোল করেন ব্রায়ান হোয়াইট ও সেবাস্তিয়ান বারহাল্টার। ২৪তম মিনিটে পেদ্রো ভিতের ক্রসে হোয়াইটের হেডে এগিয়ে যায় ভ্যাঙ্কুভার। দ্বিতীয়ার্ধে মায়ামি সমতায় ফেরার চেষ্টা করলেও একের পর এক সুযোগ নষ্ট করেন মেসি ও সুয়ারেজ।

৭১ মিনিটে মেসির বড় সুযোগ হাতছাড়া হওয়ার পর ৮৫ মিনিটে নেলসনের অ্যাসিস্ট থেকে ব্যবধান বাড়িয়ে নেন বারহাল্টার। ফিরতি লেগে নিজেদের মাঠে অন্তত দুই গোলের ব্যবধানে জিততে হবে মায়ামিকে, যদি ফাইনালে উঠতে চায় তারা। এর আগে ২৭ এপ্রিল মেজর লিগ সকারে ডালাসের বিপক্ষে খেলবে ইন্টার মায়ামি।

This post was viewed: 69

আরো পড়ুন