Skip to main content

Ridge Bangla

জব্বারের বলীখেলায় এবারও চ্যাম্পিয়ন কুমিল্লার বাঘা শরীফ

চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলায় এবারও চ্যাম্পিয়ন হলেন কুমিল্লার বাঘা শরীফ। চট্টগ্রামের লালদীঘি মাঠে অনুষ্ঠিত ১১৬তম আসরের ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করেন কুমিল্লার দুই বলী—বাঘা শরীফ ও রাশেদ। ৫৭ মিনিটের টানা লড়াই শেষে রেফারির সিদ্ধান্তে নির্ধারিত হয়, মাটিতে ফেলার মাধ্যমে নির্ধারিত হবে বিজয়ী।

শেষ মুহূর্তে বাঘা শরীফ প্রতিপক্ষ রাশেদকে মাটিতে ফেলতে সক্ষম হন এবং বিজয়ী ঘোষণা করা হয়। এর আগের আসরেও তিনি রাশেদকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিলেন।

শুক্রবার বিকেল ৪টায় শুরু হওয়া এই ঐতিহাসিক প্রতিযোগিতায় অংশ নেন ১২০ জন বলী। অনুষ্ঠানের উদ্বোধন করেন সিএমপি কমিশনার হাসিব আজিজ এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

জব্বারের বলীখেলা শুরু হয়েছিল ১৯০৯ সালে ব্যবসায়ী আব্দুল জব্বার সাওদাগরের হাত ধরে। প্রতি বছর বৈশাখ মাসের ১২ তারিখে আয়োজন করা হয় এই প্রতিযোগিতা, যার সঙ্গে লালদীঘির পাড়ে বসে বৃহৎ লোকজ মেলা।

এ বছরও মেলায় দর্শনার্থীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। চট্টগ্রামের ইতিহাসে বলীখেলা এখন কেবল একটি খেলা নয়, বরং সংস্কৃতির শক্তিশালী পরিচায়ক হয়ে উঠেছে।

This post was viewed: 65

আরো পড়ুন