Ridge Bangla

সবার জন্য মানসম্মত চিকিৎসা নিশ্চিতের অঙ্গীকার স্বাস্থ্যমন্ত্রীর

দেশের প্রতিটি নাগরিকের জন্য মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। তিনি বলেছেন, বাংলাদেশের কোনো নাগরিক সুচিকিৎসা থেকে বঞ্চিত থাকলে তিনি শান্ত থাকতে পারবেন না।

রোববার (২২ মার্চ) নরসিংদীর শিবপুর উপজেলায় উপজেলা বিএনপির আয়োজিত এক গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি জানান, সরকারি হাসপাতালগুলোর চিকিৎসা ব্যবস্থাকে আধুনিকায়নের লক্ষ্যে ডিজিটাল এক্স-রে মেশিন স্থাপন ও সেগুলো সচল রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার ইতোমধ্যে বিভিন্ন কার্যক্রম শুরু করেছে। এর অংশ হিসেবে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম চালু হয়েছে এবং আগামী তিন মাসের মধ্যে হেলথ কার্ড বিতরণ শুরু হবে। পাশাপাশি পর্যায়ক্রমে সারা দেশে ফ্যামিলি, কৃষি ও স্বাস্থ্য কার্ড বিতরণের পরিকল্পনা রয়েছে।

তিনি আরও বলেন, কৃষকদের সহায়তায় কৃষি ঋণের ১০ হাজার টাকা পর্যন্ত সুদসহ মওকুফ করা হয়েছে। এছাড়া শিবপুর সরকারি হাসপাতালকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত করার পরিকল্পনার কথাও উল্লেখ করেন।

This post was viewed: 6

আরো পড়ুন