Ridge Bangla

ট্রাম্পকে ‘বহিষ্কার’ করেছে ইরান

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে আবার মজা করেছেন ইরানের ইসলামি রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) এক মুখপাত্র। ট্রাম্পকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘ইউ আর ফায়ার্ড!’ অর্থাৎ, আপনি বহিষ্কার। ইরানের শত্রুদের উদ্দেশে দেওয়া এক ভিডিও বার্তায়, আইআরজিসির খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইব্রাহিম জুলফাঘারি ট্রাম্পকে নতুন করে কটাক্ষ করেন। এ সময় তিনি ট্রাম্পের ব্যবহৃত বিশেষ […]

গণহত্যা দিবসে সারাদেশে এক মিনিটের প্রতীকী ব্ল্যাক আউট

একাত্তরের ২৫ মার্চের নৃশংস গণহত্যা স্মরণে আগামী বুধবার (২৫ মার্চ) সারাদেশে এক মিনিটের প্রতীকী ‘ব্ল্যাক আউট’ কর্মসূচি পালিত হবে। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গণহত্যা দিবস যথাযথ মর্যাদায় পালনের অংশ হিসেবে ২৫ মার্চ রাত ১০টা ৩০ মিনিট থেকে ১০টা ৩১ মিনিট পর্যন্ত সারা দেশে প্রতীকী ব্ল্যাক আউট পালন […]

জনগণের সঙ্গে ধোঁকাবাজি বন্ধ না হলে পরিণতি ভালো হবে না: ডা. শফিকুর রহমান

জনগণের সঙ্গে ধোঁকাবাজি বন্ধ করে সঠিক পথে না ফিরলে সরকারের পরিণতি ভালো হবে না বলে কঠোর সতর্কবার্তা দিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপি। সোমবার (২৩ মার্চ) দুপুরে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নে নিজ এলাকায় স্থানীয়দের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। […]

মনোহরগঞ্জে জ্বালানি তেলের সংকট

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় হঠাৎ করে জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় পরিবহন খাতসহ সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রায় চরম ভোগান্তি সৃষ্টি হয়েছে। বিশেষ করে মোটরসাইকেল ও ছোট যানবাহন চালকরা পড়েছেন চরম বিপাকে। রোববার (২২ মার্চ) সকাল থেকে উপজেলার বিভিন্ন বাজারে অকটেন ও পেট্রোল পাওয়া যাচ্ছে না বলে জানা গেছে। স্থানীয় খুচরা বিক্রেতাদের […]

পাবনায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে গুলিতে গৃহবধূ নিহত

পাবনার সুজানগরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় চায়না খাতুন (৪০) নামে এক গৃহবধূ গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত আরও ৮–১০ জন আহত হয়েছেন। সোমবার (২৩ মার্চ) সকাল ৮টার দিকে উপজেলার মানিকহাট ইউনিয়নের ভিটবিলা পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত চায়না খাতুন ওই গ্রামের শুকুর আলীর স্ত্রী। স্থানীয় সূত্রে […]

আবুধাবিতে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে ভারতীয় নাগরিক আহত

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে ইরানের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার সময় ধ্বংসাবশেষ পড়ে এক ভারতীয় নাগরিক আহত হয়েছেন। এ ঘটনায় এলাকায় আতঙ্ক সৃষ্টি হলেও স্থানীয় কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, রোববার রাতে আবুধাবির দিকে নতুন ধাপে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। এর জবাবে সংযুক্ত আরব আমিরাতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় […]

হাবিবুল বাশার প্রধান নির্বাচক, নতুন প্যানেল ঘোষণা বিসিবির

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নির্বাচক প্যানেলে বড় পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সাবেক অধিনায়ক হাবিবুল বাশারকে প্রধান নির্বাচক করে নতুন নির্বাচক প্যানেল ঘোষণা করেছে সংস্থাটি। সোমবার (২৩ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়। বিসিবি জানিয়েছে, নতুন এই নির্বাচক প্যানেলের মেয়াদ থাকবে ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত। দেশের ক্রিকেটের ভবিষ্যৎ পরিকল্পনা ও […]

আমাদের সামনে কঠিন সময়, বাড়তে পারে দ্রব্যমূল্য: মির্জা ফখরুল

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাব বাংলাদেশেও পড়তে পারে বলে সতর্ক করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, সামনের দিনগুলো সহজ হবে না, বরং কঠিন হতে পারে এবং দ্রব্যমূল্য বৃদ্ধির আশঙ্কা রয়েছে। সোমবার (২৩ মার্চ) বেলা সাড়ে ১১টায় ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নে নেহা নদী পুনঃখনন কাজের উদ্বোধন শেষে […]

ঈশ্বরদীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, পুলিশসহ আহত শতাধিক

পাবনার ঈশ্বরদীতে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, কার্যালয় ভাঙচুর ও মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে পুলিশসহ অন্তত ১৫০ জন আহত হয়েছেন। আহতদের ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (২৩ মার্চ) সকাল সাড়ে ১২টার দিকে পৌর শহরের পোস্ট অফিস মোড় এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, […]

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ১ বিলিয়ন ডলার জালিয়াতির অভিযোগ, ক্যাটো ইন্সটিটিউটের গবেষণা

একটি নতুন বিশ্লেষণে দাবি করা হয়েছে, ট্রাম্প প্রশাসন অভিবাসীদের কাছ থেকে ১ বিলিয়ন ডলারের বেশি অর্থ সংগ্রহ করে তা নিষ্পত্তি না করেই রেখে দিচ্ছে, যা ‘যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থার ইতিহাসে সবচেয়ে বড় জালিয়াতি’ হতে পারে। ক্যাটো ইনস্টিটিউটের গবেষণায় বলা হয়েছে, ট্রাম্প প্রশাসনের বিভিন্ন নীতির ফলে বিশেষ করে ৯২টি দেশের নাগরিকদের ভিসা ও স্ট্যাটাস আবেদন স্থগিত করার […]

দেশে তেলের কোনো সংকট নেই, কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা: মুক্তিযুদ্ধ মন্ত্রী

দেশে জ্বালানি ও ভোজ্যতেলের কোনো সংকট নেই বলে দাবি করেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান। তিনি বলেছেন, বাজারে তেলের ঘাটতির যে আলোচনা চলছে, তা মূলত কিছু অসাধু ব্যবসায়ীর কৃত্রিম সংকট সৃষ্টির ফল। সোমবার (২৩ মার্চ) দুপুরে টাঙ্গাইলের সখীপুর উপজেলা পরিষদ চত্বরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য […]

কিশোরগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, আহত ৩০ জন

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। সোমবার (২৩ মার্চ) সকালে উপজেলার হেমন্তগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, কেওয়ারজোড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাশেম গ্রুপ ও একই গ্রামের নজির গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। ঈদের আগ থেকেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা […]

জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে কাজ করছে সরকার: জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী

দেশে জ্বালানি তেল নিয়ে উদ্বেগের মধ্যে জনগণকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেছেন, দেশে জ্বালানির সরবরাহ অব্যাহত রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকার সর্বাত্মকভাবে কাজ করছে। মন্ত্রী জানান, গত বছরের তুলনায় বর্তমানে প্রায় ২৫ শতাংশের বেশি জ্বালানি সরবরাহ করা হচ্ছে। তিনি বলেন, “দেশে জ্বালানি আছে, সরবরাহ […]

নিউইয়র্কে বিমান-গ্রাউন্ড ভেহিকেল সংঘর্ষ, সাময়িকভাবে ফ্লাইট চলাচল বন্ধ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের লা গার্ডিয়া বিমানবন্দরে যাত্রীবাহী বিমান ও একটি গ্রাউন্ড ভেহিকেলের সংঘর্ষের ঘটনায় সাময়িকভাবে সব ধরনের ফ্লাইট চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। রোববার রাতে ঘটে যাওয়া এ দুর্ঘটনার পর যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জরুরি ভিত্তিতে ‘গ্রাউন্ড স্টপ’ জারি করে। প্রাথমিক তথ্যে জানা গেছে, মন্ট্রিয়াল থেকে আসা এয়ার কানাডা এক্সপ্রেসের একটি উড়োজাহাজ অবতরণের পর রানওয়েতে […]

হঠাৎ ভিডিও কলে হাসপাতাল পরিদর্শন করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

ঈদের ছুটির সময় তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা কার্যক্রম সচল রাখতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। সোমবার (২৩ মার্চ) দুপুর আনুমানিক সোয়া ১২টার দিকে সিরাজগঞ্জ থেকে হঠাৎ একটি ভিডিও কলের মাধ্যমে তিনি সিলেটের সীমান্তবর্তী জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। ভিডিও কলে যুক্ত হয়ে প্রতিমন্ত্রী হাসপাতালের জরুরি বিভাগ […]

পিএসএলে খেলতে পাকিস্তান গেলেন বাংলাদেশের ৬ ক্রিকেটার

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে আজ (২৩ মার্চ) সোমবার সকালের একটি ফ্লাইটে পাকিস্তানের উদ্দেশে দেশ ছেড়েছেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান, পেসার নাহিদ রানা, শরিফুল ইসলাম এবং ওপেনার পারভেজ হোসেন ইমন। আগামী ২৬ মার্চ থেকে শুরু হতে যাচ্ছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) একাদশ আসর। গতবারের মতো এবারের আসরেও বাংলাদেশি ক্রিকেটাররা পিএসএলে খেলছেন। এবারের আসরে বাংলাদেশের ৬ […]

সবার জন্য মানসম্মত চিকিৎসা নিশ্চিতের অঙ্গীকার স্বাস্থ্যমন্ত্রীর

দেশের প্রতিটি নাগরিকের জন্য মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। তিনি বলেছেন, বাংলাদেশের কোনো নাগরিক সুচিকিৎসা থেকে বঞ্চিত থাকলে তিনি শান্ত থাকতে পারবেন না। রোববার (২২ মার্চ) নরসিংদীর শিবপুর উপজেলায় উপজেলা বিএনপির আয়োজিত এক গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় […]

ঈদের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত ও ব্যাংক

পবিত্র ঈদুল ফিতরের টানা ছুটি শেষে আগামীকাল মঙ্গলবার (২৪ মার্চ) থেকে দেশজুড়ে সরকারি অফিস-আদালত, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান পুনরায় চালু হচ্ছে। সাত দিনের দীর্ঘ ছুটি শেষে ধীরে ধীরে কর্মব্যস্ততায় ফিরছে নগরজীবন। তবে মাঝেই রয়েছে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসের সরকারি ছুটি। এ কারণে অনেক সরকারি-বেসরকারি চাকরিজীবী ২৪ ও ২৫ মার্চ ঐচ্ছিক ছুটি নিয়েছেন। এর সঙ্গে […]

পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পরিদর্শন করলেন সেনাপ্রধান

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটিতে সেনা ক্যাম্প পরিদর্শন করেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। রোববার (২২ মার্চ) তিনি দুর্গম ওই অঞ্চলে অবস্থিত বিভিন্ন সেনা ক্যাম্পে যান। পরিদর্শনকালে সেনাপ্রধান ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং সেখানে দায়িত্ব পালনরত সেনা সদস্যদের সঙ্গে কুশলাদি আদান-প্রদান করেন। তিনি দেশের শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা রক্ষায় সেনাবাহিনীর সদস্যদের পেশাদারিত্ব, নিষ্ঠা […]

বিয়ের আগের দিন সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন যুবক

পাবনার ঈশ্বরদীতে বিয়ের আগের দিন মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় জুলফিকার ইসলাম জিল্লুর (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (২৩ মার্চ) ছিল তার বিয়ের দিন। আনন্দ-উৎসবের প্রস্তুতিতে ব্যস্ত পরিবারে মুহূর্তেই নেমে আসে শোকের ছায়া। রোববার (২২ মার্চ) সকালে নাটোর–পাবনা মহাসড়কের গড়মাটি কলোনি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জিল্লুর উপজেলার নওদাপাড়া গ্রামের আনছারুল হক মুন্সীর ছেলে। নাটোর […]