Ridge Bangla

জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে কাজ করছে সরকার: জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী

দেশে জ্বালানি তেল নিয়ে উদ্বেগের মধ্যে জনগণকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেছেন, দেশে জ্বালানির সরবরাহ অব্যাহত রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকার সর্বাত্মকভাবে কাজ করছে।

মন্ত্রী জানান, গত বছরের তুলনায় বর্তমানে প্রায় ২৫ শতাংশের বেশি জ্বালানি সরবরাহ করা হচ্ছে। তিনি বলেন, “দেশে জ্বালানি আছে, সরবরাহ চালু রয়েছে। তবে প্রয়োজনের অতিরিক্ত তেল সংগ্রহ না করার জন্য সবাইকে অনুরোধ করছি।”

তিনি আরও বলেন, আন্তর্জাতিক বাজারে উচ্চমূল্যে জ্বালানি কিনতে হলেও দেশের ভোক্তাদের স্বার্থে সরকার দাম বাড়ায়নি। স্পট মার্কেট থেকে বেশি দামে তেল সংগ্রহ করেও সরকার তা ভর্তুকি দিয়ে সরবরাহ করছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার দিনরাত কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি।

মন্ত্রী বলেন, সাম্প্রতিক ছুটির কারণে কিছু পেট্রোল পাম্প বন্ধ থাকায় সাময়িক চাপ তৈরি হয়েছে। তবে সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বিশ্ববাজারের অস্থিরতা এবং পরিবহন প্রক্রিয়ার জটিলতার কথাও তুলে ধরেন তিনি। অনুমোদন ও নিরাপত্তাজনিত নানা প্রক্রিয়ার কারণে সরবরাহে কিছুটা সময় লাগছে বলে জানান মন্ত্রী।

This post was viewed: 20

আরো পড়ুন