Skip to main content

Ridge Bangla

কাবাডিতে জয় দিয়ে নেপাল সফর শেষ করল বাংলাদেশ

প্রথমবারের মতো নেপালের বিপক্ষে কাবাডি টেস্ট সিরিজ খেলার অভিজ্ঞতার শেষটা ভালোই হলো বাংলাদেশের মেয়েদের। পাঁচ ম্যাচের সিরিজ হারলেও জয় দিয়ে নেপাল সফর শেষ করল বাংলাদেশ জাতীয় নারী কাবাডি দল। সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে বাংলাদেশ জয় পায় ২৮-২৩ পয়েন্টে। প্রথমার্ধে ৭ পয়েন্টে পিছিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় তারা। দুটি লোনাসহ ২১ পয়েন্ট সংগ্রহ করেন শ্রাবণী, বৃষ্টিরা। সিরিজটি ৩-২ ব্যবধানে জিতে নেয় নেপাল।

চতুর্থ ম্যাচ হেরে নেপালের কাছে সিরিজ হাতছাড়া করে বাংলাদেশ নারী দল। ফলে পঞ্চম ও শেষ ম্যাচটি ছিল কেবল নিয়মরক্ষার।

এই সিরিজে ধারাবাহিক উন্নতি করেছে বাংলাদেশ দল। প্রথম ম্যাচে নেপাল জয় পায় ৪১-১৮ পয়েন্টে। দ্বিতীয় ম্যাচে ২৯-২২ পয়েন্টে জিতে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা। এরপর তৃতীয় ম্যাচে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে বাংলাদেশ জয় পায় ২৬-২৩ পয়েন্টে। চতুর্থ ম্যাচেও সমানতালে খেললেও বাংলাদেশ ২১-১৭ পয়েন্টে হেরে যায়।

This post was viewed: 73

আরো পড়ুন