পাবনায় ধানক্ষেত থেকে এক রিকশাচালকের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বেড়া উপজেলার বড়শিলা গ্রামে শুক্রবার (২০ মার্চ) সকালে এ ঘটনা ঘটে।
নিহত ফজলু রহমান (৫৫) বেড়া পৌরসভার হাতিগাড়া এলাকার বাসিন্দা। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সকালে ধানক্ষেতে তারা রক্তাক্ত অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
পুলিশ জানায়, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতে ডেকে নিয়ে হত্যা করে তাকে কেউ ফেলে রেখে গেছে। ঘটনাস্থলের পাশে তার রিকশাটি অক্ষত অবস্থায় পাওয়া গেছে।
This post was viewed: 6