Ridge Bangla

বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত, মুসল্লিদের ঢল

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে প্রথম ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ মার্চ) সকাল ৭টায় এ জামাতে ধর্মপ্রাণ মুসল্লিদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

এক মাসের সিয়াম সাধনা ও ইবাদত-বন্দেগির পর ঈদের আনন্দ ভাগাভাগি করতে ভোর থেকেই মুসল্লিরা মসজিদ প্রাঙ্গণে জড়ো হতে থাকেন। নামাজের সময় পুরো মসজিদ প্রাঙ্গণ মুসল্লিতে পূর্ণ হয়ে ওঠে এবং আশপাশের এলাকাতেও মানুষের ভিড় ছড়িয়ে পড়ে।

প্রথম জামাতে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মিজানুর রহমান ইমামতির দায়িত্ব পালন করেন। নামাজ শেষে তিনি মুসল্লিদের উদ্দেশ্যে খুতবা প্রদান করেন এবং দেশ-জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন।

ঈদের জামাতকে কেন্দ্র করে মসজিদ এলাকায় নেওয়া হয় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করেন। এছাড়া মুসল্লিদের সুবিধার্থে অজুখানা ও অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থাও রাখা হয়।

সকাল থেকে শুরু হওয়া ঈদের জামাতগুলোতে অংশ নিতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মানুষ বায়তুল মোকাররমে ভিড় করেন। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে প্রথম জামাত সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন মুসল্লিরা।

This post was viewed: 5

আরো পড়ুন