Ridge Bangla

ঝিনাইদহে ট্রেনের বগি থেকে কোটি টাকার হেরোইন উদ্ধার

ঝিনাইদহের কোটচাঁদপুরে যাত্রীবাহী একটি ট্রেন থেকে এক কোটি টাকার বেশি মূল্যের হেরোইন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে রাজশাহী থেকে খুলনাগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনের ‘ঙ’ নম্বর বগিতে অভিযান চালিয়ে এই হেরোইন উদ্ধার করা হয়।

বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, উদ্ধার হওয়া হেরোইনের পরিমাণ এক কেজি ১২৫ গ্রাম, যার আনুমানিক বাজার মূল্য এক কোটি ২৫ লাখ টাকা। অভিযানের সময় কাউকে আটক করা যায়নি।

মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. সাইফুল ইসলাম জানান, আইনগত প্রক্রিয়া শেষে উদ্ধারকৃত হেরোইন ধ্বংস করা হবে।

This post was viewed: 48

আরো পড়ুন