Skip to main content

Ridge Bangla

ভাঙ্গায় ঈদের নামাজের পর দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ২৫ জন

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ঈদের নামাজ শেষে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন। শনিবার (২১ মার্চ) সকালে উপজেলার গোপীনাথপুর ও ছোট হামেরদী গ্রামের লোকজন এ সংঘর্ষে জড়িয়ে পড়েন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সংঘর্ষের সূত্রপাত ঘটে এর দুই দিন আগে। বৃহস্পতিবার রাতে গোপীনাথপুর গ্রামের কুদ্দুস মুন্সীর সমর্থকরা স্থানীয় একটি দোকানে চা পান করছিলেন। এ সময় ছোট হামেরদী গ্রামের লিটন মাতুব্বরের অনুসারীরা সেখানে গেলে দু’পক্ষের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং রাতেই টর্চলাইটের আলোতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।

এর জের ধরে ঈদের দিন সকালে নামাজ শেষে আবারও দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে মুখোমুখি হয়। সংঘর্ষ চলাকালে অন্তত ৩০ থেকে ৪০টি বাড়িঘর ভাঙচুর করা হয় এবং ১২টি গবাদিপশু লুটের অভিযোগ পাওয়া গেছে।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

This post was viewed: 52

আরো পড়ুন