Skip to main content

Ridge Bangla

জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে বিশ্বব্যাংক থেকে অর্থ যোগানের চেষ্টা করব: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে কোনো কার্পণ্য করা হবে না। এ জন্য আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এবং বিশ্বব্যাংকের মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠান থেকে অর্থ যোগানের চেষ্টা করা হবে।

রোববার (১৫ মার্চ) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ড. রাশেদ বলেন, ‘‘জ্বালানি তেলের অর্থের যোগান নিশ্চিত করতে প্রয়োজনে আমরা আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছ থেকে ঋণ নেব।’’ তিনি আরও বলেন, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা বর্তমানে সরকারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই বিভিন্ন খাত থেকে ব্যয় কমিয়ে জ্বালানি কেনার জন্য বরাদ্দ দেওয়া হচ্ছে।

ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, ‘‘আমরা চেষ্টা করব যে, যত কম সুদে ঋণ নেওয়া যায়, তা নেওয়ার জন্য।’’ এছাড়া, বিশ্বব্যাংক, এডিবি, আইএমএফসহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছ থেকে প্রয়োজনীয় ঋণ নেওয়ার জন্য কাজ চলছে।

জ্বালানি নিরাপত্তা বিষয়ক উদ্যোগের পাশাপাশি সামাজিক সুরক্ষা কর্মসূচি নিয়েও তিনি বক্তব্য রাখেন। সরকারি ‘ফ্যামিলি কার্ড’ এবং ‘কৃষক কার্ড’ কর্মসূচির বিষয়ে তিনি জানান, এই কর্মসূচি কোনো ধরনের রাজনৈতিক প্রভাব ছাড়াই বাস্তবায়ন করা হবে এবং যোগ্য ব্যক্তিরাই এগুলো পাবেন।

This post was viewed: 43

আরো পড়ুন