পিরোজপুর জেলার নেছারাবাদে সন্ধ্যা নদীর তীর থেকে গলাকাটা অবস্থায় এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৩ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার সমুদয়কাঠি ইউনিয়নের পূর্ব সারেংকাঠি এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, বিকেল প্রায় ৫টার দিকে মামুন মোল্লার ইটভাটার দক্ষিণ-পশ্চিম পাশে নদীর তীরে শ্রমিকরা একটি মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তারা বিষয়টি পুলিশকে জানালে নেছারাবাদ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নেছারাবাদ থানার ওসি মেহেদী হাসান জানান, নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত করে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। তবে মরদেহের মাথা শরীর থেকে আলাদা থাকায় স্থানীয় কেউ তাকে শনাক্ত করতে পারেননি।
This post was viewed: 17