Skip to main content

Ridge Bangla

সংসদ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করলেন স্পিকার ও ডেপুটি স্পিকার

জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণের পরিবেশ সংরক্ষণ ও সৌন্দর্যবর্ধনের অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়েছেন নবনিযুক্ত স্পিকার ও ডেপুটি স্পিকার।

শনিবার (১৪ মার্চ) সকালে সংসদ ভবনের অভ্যন্তরীণ গোলাপ বাগানে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি একটি আমগাছের চারা রোপণ করেন। এরপর একই স্থানে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালও একটি আমগাছের চারা লাগান।

বৃক্ষরোপণ কর্মসূচি শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং তাদের ছোট ছেলে আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে মহান স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী সকল শহীদের আত্মার শান্তি কামনায় প্রার্থনা করা হয়।

এর আগে স্পিকার তার সরকারি বাসভবন (বাংলো) পরিদর্শন করেন। এ সময় জাতীয় সংসদ সচিবালয়ের সচিব, অতিরিক্ত সচিব, সার্জেন্ট অ্যাট আর্মসসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

This post was viewed: 30

আরো পড়ুন