Ridge Bangla

বলপূর্বক শ্রম নিয়ে বাংলাদেশসহ ৬০ দেশ নিয়ে তদন্তে যুক্তরাষ্ট্র

কারখানায় পণ্য উৎপাদনে বলপূর্বক শ্রমের ব্যবহার বন্ধে বাংলাদেশসহ ৬০ দেশ যথেষ্ট পদক্ষেপ নিয়েছে কিনা, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির দপ্তরের (ইউএসটিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

ইউএসটিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের ১৯৭৪ সালের বাণিজ্য আইনের ৩০১(বি) ধারা অনুযায়ী নতুন তদন্ত করা হবে। পণ্য উৎপাদনে বলপূর্বক শ্রমের ব্যবহার থাকলে সেই পণ্য আমদানি নিষিদ্ধ করার ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশগুলোর আইন, নীতি বাস্তব প্রয়োগ কতটা যুক্তিযুক্ত বা বৈষম্যমূলক, তা খতিয়ে দেখা হবে। ছাড়া এসব নীতি বা অনুশীলন যুক্তরাষ্ট্রের বাণিজ্যের ওপর কোনো ধরনের বোঝা বা প্রতিবন্ধকতা সৃষ্টি করছে কিনা, তা যাচাই করা হবে।

যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার বলেন, বলপূর্বক শ্রমের বিরুদ্ধে আন্তর্জাতিক ঐকমত্য রয়েছে। তা সত্ত্বেও বিভিন্ন দেশ তাদের বাজারে বলপূর্বক শ্রমের মাধ্যমে উৎপাদিত পণ্যের প্রবেশ নিষিদ্ধ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং সেগুলো কার্যকরভাবে প্রয়োগ করতে ব্যর্থ হয়েছে।

তিনি বলেন, বিভিন্ন দেশের সরকার বলপূর্বক শ্রমে তৈরি পণ্য আমদানি নিষিদ্ধ করতে যথেষ্ট পদক্ষেপ নিয়েছে কিনা এবং এসব অনৈতিক চর্চা মার্কিন শ্রমিক ব্যবসার ওপর কতটা প্রভাব ফেলছে, তা এই তদন্তের মাধ্যমে যাচাই করা হবে।

This post was viewed: 5

আরো পড়ুন