Ridge Bangla

আসছে ককটেল টু, সর্বোচ্চ পারিশ্রমিক শাহিদের

বলিউডের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ককটেল টু’-এর প্রথম ঝলক প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। এই সিনেমায় প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করছেন শাহিদ কাপুর, রাশমিকা মান্দানা কৃতি শ্যানন। পারিশ্রমিকের দিক থেকে দেখা গেছে, দুই নায়িকার তুলনায় শাহিদ কাপুর অনেক বেশি পারিশ্রমিক পেয়েছেন। তিনি নিয়েছেন প্রায় ৩৫ কোটি রুপি (প্রায় ৪৯ কোটি টাকা)।

অন্যদিকে, কৃতি শ্যানন রাশমিকা মান্দানা দুজনেই প্রায় ১৫ কোটি রুপি (প্রায় ২১ কোটি টাকা) করে পারিশ্রমিক পেয়েছেন। যদিও পারিশ্রমিকে এই পার্থক্য রয়েছে, তবুও সিনেমার গল্পে তিনজনের চরিত্রই সমান গুরুত্বপূর্ণ বলে ধারণা করা হচ্ছে।

এই পারিশ্রমিকের ব্যবধান আবারও বলিউডে নায়ক-নায়িকার পারিশ্রমিক বৈষম্যের বিষয়টি সামনে এনেছে, যেখানে সাধারণত নায়করাই বেশি পারিশ্রমিক পেয়ে থাকেন।

This post was viewed: 8

আরো পড়ুন