Ridge Bangla

ডিএমপিতে ১০ জন কর্মকর্তার পদায়ন

রাজধানীর আইনশৃঙ্খলা কার্যক্রম আরও গতিশীল করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার ১০ জন কর্মকর্তাকে নতুনভাবে পদায়ন করা হয়েছে।

গত বুধবার বৃহস্পতিবার ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার স্বাক্ষরিত পৃথক দুই আদেশে এসব পদায়নের নির্দেশনা জারি করা হয়। ডিএমপি হেডকোয়ার্টার্সের এক আদেশে সহকারী পুলিশ কমিশনার (গোয়েন্দা-লালবাগ বিভাগ) এনায়েত কবীর সোয়েবকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (গোয়েন্দা-মিরপুর বিভাগ) হিসেবে পদায়ন করা হয়েছে। একইভাবে, সহকারী পুলিশ কমিশনার (গোয়েন্দা-ওয়ারী বিভাগ) এম এম সবুজ রানাকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (গোয়েন্দা-উত্তরা বিভাগ) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

আরেক আদেশে সহকারী পুলিশ কমিশনার (ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগ) আরিফুল ইসলাম সরকারকে ট্রাফিক-মতিঝিল বিভাগের রামপুরা জোনে সহকারী পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের ইমরানুল ইসলামকে মতিঝিল বিভাগের সবুজবাগ জোনে এবং ট্রাফিক-সবুজবাগ জোনের তৌফিক আহমেদকে খিলগাঁও জোনে দায়িত্ব দেওয়া হয়েছে।

ছাড়া, গোয়েন্দা সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের জান্নাতুল ফেরদৌসকে ট্রাফিক-সবুজবাগ জোনে, ইকুইপমেন্ট-লজিস্টিক বিভাগের মো. সাইদুর রহমান শেখকে তেজগাঁও শিল্পাঞ্চল জোনে এবং পিওএম-পূর্ব বিভাগের শুভ্র দেবকে ট্রাফিক-রমনা বিভাগের ধানমন্ডি জোনে পদায়ন করা হয়েছে।

অন্যদিকে, প্রসিকিউশন বিভাগের হাসান রাশেদ পরাগকে উত্তরা পশ্চিম পেট্রোল জোনে এবং ট্রাফিক-রামপুরা জোনের কে এম নছরুত হাসানকে ট্রাফিক-ডেমরা জোনে দায়িত্ব দেওয়া হয়েছে। ডিএমপি সূত্র জানিয়েছে, নতুন এসব পদায়নের মাধ্যমে রাজধানীর বিভিন্ন বিভাগে পুলিশি কার্যক্রম আরও সমন্বিত কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।

This post was viewed: 6

আরো পড়ুন