Ridge Bangla

আগামী পাঁচদিন দেশজুড়ে বজ্রবৃষ্টি ও শিলাবৃষ্টির সম্ভাবনা

দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বাড়ছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

শনিবার (১৪ মার্চ) রাতে প্রকাশিত পূর্বাভাসে বলা হয়, ১৮ মার্চ পর্যন্ত দেশের বিভিন্ন বিভাগে দমকা বা ঝড়ো হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। আবহাওয়াবিদরা জানান, মার্চ মাসে প্রাক-বর্ষা মৌসুমের প্রভাবে এমন বৃষ্টি স্বাভাবিক ঘটনা।

পূর্বাভাস অনুযায়ী, ১৪ মার্চ সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম সিলেট বিভাগের কিছু এলাকায় এবং রংপুর, রাজশাহী, খুলনা বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। সময় দেশের তাপমাত্রা সামান্য কমতে পারে।

১৫ মার্চ সন্ধ্যা থেকে একই ধরনের আবহাওয়া অব্যাহত থাকতে পারে এবং কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে। ১৬ ১৭ মার্চ দেশের প্রায় সব বিভাগে বিচ্ছিন্নভাবে দমকা হাওয়া বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। সময় দিন রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সবশেষ, ১৮ মার্চ সন্ধ্যা পর্যন্ত ময়মনসিংহ, চট্টগ্রাম সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

This post was viewed: 4

আরো পড়ুন