Ridge Bangla

চাঁদপুরে কাচ্চি ডাইনকে ৩০ হাজার টাকা জরিমানা

চাঁদপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (১৫ মার্চ) বিকেলে চাঁদপুর শহরের পৌর নিউমার্কেট জোড় পুকুরপাড় এলাকায় অভিযানটি পরিচালনা করা হয়। সময় একটি প্রতিষ্ঠানের ফ্রিজে কাঁচা মাংসের সঙ্গে রান্না করা ৮০ পিস রাইস এবং বাসি মাংস সংরক্ষণ করা, মেয়াদোত্তীর্ণ বাদামের শরবত পাওয়ার জন্য ‘কাচ্চি ডাইন’ নামক প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এই অনিয়মের জন্য প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অপর একটি প্রতিষ্ঠানে মেয়াদোত্তীর্ণ মাওয়া সংরক্ষণ করার অপরাধে ‘কাচ্চি ডাইনিং’কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান। তিনি জানান, অভিযানে উদ্ধার করা বাসি মাংস, মেয়াদোত্তীর্ণ বাদামের শরবত মাওয়া ধ্বংস করা হয়েছে। এছাড়া, অন্যান্য প্রতিষ্ঠানগুলোর নিয়মিত মনিটরিং করা হয়। জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট প্যাম্ফলেট বিতরণ করে ভোক্তা অধিকারবিরোধী কার্যক্রম থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।

This post was viewed: 7

আরো পড়ুন