Ridge Bangla

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: সালাহউদ্দিন আহমেদ

সংবিধান অনুযায়ী ‘সংবিধান সংস্কার পরিষদ’-এর কোনো অস্তিত্ব নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

রোববার (১৫ মার্চ) বাংলাদেশ জাতীয় সংসদের ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের কার্যক্রম শুরুর আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাষ্ট্রপতি জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেছেন, কিন্তু সংবিধান সংস্কার পরিষদের কোনো অধিবেশন ডাকেননি। কারণ, সংবিধানে এমন কোনো পরিষদের অস্তিত্ব নেই এবং বিষয়টি এখনো উচ্চ আদালতে বিচারাধীন রয়েছে।

তিনি আরও বলেন, স্পিকার ডেপুটি স্পিকার তাদের নিজ নিজ রাজনৈতিক দল থেকে পদত্যাগ করেছেন, যাতে সংসদের কার্যক্রম পরিচালনায় নিরপেক্ষতা বজায় থাকে।

সালাহউদ্দিন আহমদের মতে, সাংবিধানিকভাবে সংস্কার পরিষদ গঠনের কোনো বিধান বর্তমানে কার্যকর নেই। যদি গণভোটের রায়ের আলোকে এমন কোনো কাঠামো সংবিধানে অন্তর্ভুক্ত করতে হয়, তাহলে প্রথমে সংসদে সংবিধান সংশোধনের মাধ্যমে তা আইনগতভাবে অন্তর্ভুক্ত করতে হবে। তিনি বলেন, সংসদে আলোচনা সিদ্ধান্তের মাধ্যমে সংবিধান সংশোধন হলে তবেই সেই অনুযায়ী পরিষদ গঠন, কাঠামো নির্ধারণ এবং সদস্যদের শপথ গ্রহণের বিষয়টি বিবেচনায় আসবে।

This post was viewed: 6

আরো পড়ুন