Ridge Bangla

ইরান যুদ্ধ শেষ করতে ইসরায়েলকে এক সপ্তাহ সময় দিল যুক্তরাষ্ট্র

ইরানের সঙ্গে চলমান যুদ্ধ দ্রুত শেষ করার জন্য ইসরায়েলকে এক সপ্তাহের সময়সীমা বেধে দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে একটি সূত্রের বরাত দিয়ে তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ওয়াশিংটন ডিসি মনে করছে, নিকট ভবিষ্যতে তেহরানের বর্তমান শাসনব্যবস্থার পতন ঘটার সম্ভাবনা খুবই কম। কারণ, ইরানে সরকার পতন ঘটাতে হলে হয় বড় ধরনের সরাসরি স্থল সামরিক অভিযান চালাতে হবে, নয়তো দেশজুড়ে ব্যাপক গণবিক্ষোভের প্রয়োজন হবে। বর্তমানে দুই পরিস্থিতির কোনোটিরই লক্ষণ দেখা যাচ্ছে না বলে মনে করছে মার্কিন প্রশাসন।

সূত্রটি আরও জানায়, এই যুদ্ধকে ঘিরে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হিসাব-নিকাশে স্পষ্ট ফারাক দেখা দিয়েছে। মার্কিন প্রশাসন মূলত এই সংঘাতের কারণে বিশ্ববাজারে অস্থিরতা এবং জ্বালানি তেলের দামের সম্ভাব্য ঊর্ধ্বগতি নিয়ে বেশি উদ্বিগ্ন।

অন্যদিকে, ইসরায়েলি কর্তৃপক্ষ দাবি করছে, চলমান সামরিক অভিযানে তারা উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে। বিশ্লেষকদের মতে, এই ভিন্ন দৃষ্টিভঙ্গি দুই মিত্র দেশের কৌশলগত অবস্থানেও প্রভাব ফেলতে পারে।

This post was viewed: 6

আরো পড়ুন