Ridge Bangla

২৯ মার্চ পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি

ত্রয়োদশ জাতীয় সংসদের চলমান অধিবেশন আগামী ২৯ মার্চ পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়েছে। রোববার (১৫ মার্চ) অধিবেশনের দ্বিতীয় দিনের কার্যক্রম শেষে ঘোষণা দেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

তিনি বলেন, সংসদের পরবর্তী বৈঠক আগামী ২৯ মার্চ রোববার বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। পর্যন্ত অধিবেশনের কার্যক্রম মুলতবি করা হলো।

এদিন সকাল ১১টায় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু হয়। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

অধিবেশনে বিভিন্ন কার্যসূচি নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয় এবং সংসদের নিয়মিত কার্যক্রম পরিচালিত হয়।

সংসদের কার্যক্রম শেষে স্পিকার সংসদ সদস্যদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানান। একই সঙ্গে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সংসদ সদস্যদের অগ্রিম ঈদের শুভেচ্ছা জানান তিনি।

অধিবেশনে সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত ছিলেন। ছাড়া বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান উপস্থিত ছিলেন।

This post was viewed: 6

আরো পড়ুন