Ridge Bangla

ইরানের অনুমতির পর নিরাপদে অতিক্রম ভারতের দুই জাহাজ

ইরানের অনুমতি পাওয়ার পর হরমুজ প্রণালি নিরাপদে অতিক্রম করেছে ভারতগামী দুটি এলপিজিবাহী জাহাজ। জাহাজ দুটি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বহন করছে।

আজ শনিবার নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে তথ্য জানান ভারতের বন্দর, জাহাজ চলাচল জলপথবিষয়ক মন্ত্রণালয়ের সচিব রাজেশ কুমার সিনহা।

তিনি বলেন, ভারতীয় পতাকাবাহী দুটি জাহাজ আজ সকালে নিরাপদে হরমুজ প্রণালি অতিক্রম করেছে। জাহাজগুলোতে থাকা এলপিজি ভারতের পশ্চিমাঞ্চলের বিভিন্ন বন্দরে পৌঁছানোর পথে রয়েছে।

সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ার কারণে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল নিয়ে উদ্বেগ দেখা দেয়। কারণ, বিশ্ব জ্বালানি বাণিজ্যের একটি বড় অংশ এই গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ দিয়েই পরিবাহিত হয়।

ভারতীয় কর্তৃপক্ষ জানিয়েছে, জাহাজ দুটি নিরাপদে গন্তব্যে পৌঁছাতে প্রয়োজনীয় সব ধরনের কূটনৈতিক নিরাপত্তা সমন্বয় করা হয়েছে।

This post was viewed: 8

আরো পড়ুন