Skip to main content

Ridge Bangla

থাইল্যান্ডে কার্যক্রম বন্ধ করছে ফুডপান্ডা

থাইল্যান্ডে টানা ১৩ বছর ব্যবসা পরিচালনার পর কার্যক্রম বন্ধ করতে যাচ্ছে অনলাইন খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান ফুডপান্ডা। আগামী ২৩ মে থেকে দেশটিতে তাদের সব ধরনের কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ হয়ে যাবে। প্রতিষ্ঠানটির মূল কোম্পানি, জার্মান মালিকানাধীন ডেলিভারি হিরো, জানিয়েছে—এই সিদ্ধান্ত তাদের আঞ্চলিক কৌশলগত পুনর্বিন্যাসের অংশ, যা এর আগেও ডেনমার্ক ও স্লোভাকিয়ায় বাস্তবায়ন করা হয়েছিল।

বুধবার (২৩ এপ্রিল) ফুডপান্ডা থাইল্যান্ড তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতি প্রকাশ করে। বিবৃতিতে বলা হয়, থাইল্যান্ডে তারা গত ১৩ বছর ধরে গর্বের সঙ্গে সেবা দিয়ে এসেছে। তবে বর্তমান বাজার পরিস্থিতি কোম্পানির ভবিষ্যৎ কৌশলের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। গ্রাহক, রেস্তোরাঁ পার্টনার ও রাইডারদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছে তারা।

বিশ্লেষকরা মনে করছেন, থাইল্যান্ডে খাবার সরবরাহ বাজারে তীব্র প্রতিযোগিতা এবং ব্যয় বৃদ্ধির কারণে ফুডপান্ডা লাভজনকভাবে টিকতে পারেনি। সময়ের সঙ্গে সঙ্গে কোম্পানিটির লোকসান বাড়তে থাকে এবং তা দাঁড়ায় ১৩.৩৬ বিলিয়ন থাই বাট (প্রায় ৩৮০ মিলিয়ন মার্কিন ডলার)।

এই প্রেক্ষাপটে, ফুডপান্ডা লাভজনক এশীয় বাজারগুলোতে মনোযোগ দিতে চায়। যদিও থাইল্যান্ডে তাদের আঞ্চলিক টিম ভবিষ্যতেও কিছু নির্দিষ্ট কার্যক্রম পরিচালনা করবে বলে জানানো হয়েছে।

This post was viewed: 81

আরো পড়ুন