নরসিংদীর পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শনিবার (৭ মার্চ) সকালে আকস্মিক পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। নির্ধারিত সময় সকাল ৯টায় হাসপাতালে প্রবেশ করে তিনি দেখেন, দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের অর্ধেকের বেশি অনুপস্থিত।
২১ জন ডাক্তারের মধ্যে ছুটিসহ বিভিন্ন কারণে ১৬ জন উপস্থিত থাকার কথা থাকলেও মাত্র ৮ জনকে পাওয়া যায়, যা তিনি দুঃখজনক বলে মন্তব্য করেন।
জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে চিকিৎসকদের দায়িত্বশীল ভূমিকার ওপর তিনি গুরুত্বারোপ করেন এবং স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং আবাসিক মেডিকেল অফিসার উপস্থিত ছিলেন।
This post was viewed: 6