Ridge Bangla

ভারতে তেল পাচার ঠেকাতে ট্রাকের ট্যাংক মেপে দেখছে বিজিবি

বাংলাদেশ থেকে ভারতে জ্বালানি তেল পাচার রোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্তে কঠোর নজরদারি বাড়িয়েছে।

শনিবার (৭ মার্চ) সকাল থেকে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরের শূন্যরেখায় ৫৯ বিজিবি ব্যাটালিয়ন একটি বিশেষ চেকপোস্ট চালু করেছে। এখানে ভারত থেকে আসা পণ্যবাহী ট্রাকগুলো বাংলাদেশে প্রবেশের আগে তাদের তেলের ট্যাংকে থাকা জ্বালানির পরিমাণ পরিমাপ করা হচ্ছে এবং ভারত ফিরে যাওয়ার সময় আবারও সেই ট্যাংক পরীক্ষা করা হচ্ছে, যাতে তেল পাচার করা না যায়। পাশাপাশি প্রতিটি গাড়ি তল্লাশিও করা হচ্ছে।

এদিকে ৫৩ বিজিবি ব্যাটালিয়নও সীমান্ত এলাকায় টহল জোরদার করেছে। বিভিন্ন বিওপিতে অতিরিক্ত জনবল মোতায়েন করা হয়েছে এবং শহরে আরও দুটি চেকপোস্ট বসানো হয়েছে। বিজিবি কর্মকর্তারা জানান, জ্বালানি তেল পাচার ঠেকাতে সীমান্তে নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করা হয়েছে।

This post was viewed: 16

আরো পড়ুন