আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গরু, মহিষ ও উটের মাংস আমদানির বিষয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার। ইতোমধ্যে এসব প্রাণির মাংস আমদানিতে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। সংশ্লিষ্ট মন্ত্রণালয়সহ অংশীজনদের সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানা গেছে। শিগগিরই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, কোরবানির ঈদে দেশে গবাদি প্রাণির চাহিদা বাড়ে। তবে বর্তমানে দেশে প্রয়োজনের তুলনায় বেশি সংখ্যক গরু, মহিষ ও অন্যান্য কোরবানির উপযুক্ত প্রাণি মজুত রয়েছে। ফলে এ বছর প্রাণি আমদানির কোনো পরিকল্পনা নেই সরকারের।
এছাড়াও কোরবানিকে কেন্দ্র করে বাজার অস্থিতিশীলতা রোধে নেওয়া হচ্ছে অতিরিক্ত সতর্কতামূলক ব্যবস্থা। খামারিরা যেন ন্যায্য মূল্য পান, সেদিকেও নজর রাখবে সরকার।
This post was viewed: 44