Skip to main content

Ridge Bangla

বলিউড ছাড়ার ঘোষণা ইরানি অভিনেত্রী মান্দানা করিমির

ইরানি মডেল ও অভিনেত্রী মান্দানা করিমি বলিউড ছাড়ার ঘোষণা দিয়েছেন। মুম্বাইয়ে দীর্ঘদিন কাজ করার পর বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও ব্যক্তিগত হতাশার কারণে তিনি নিজের দেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

বিগ বস রিয়েলিটি শোর মাধ্যমে পরিচিতি পাওয়া মান্দানা পরবর্তীতে মডেলিং ও বলিউডে কাজ করলেও সাম্প্রতিক সময়ে কর্মক্ষেত্র ও সামাজিক পরিস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করেন। ইরানের রাজনৈতিক পরিস্থিতি ও সর্বোচ্চ নেতা আলি খামেনিকে ঘিরে আলোচনার প্রেক্ষাপটে তিনি একটি স্বাধীন ইরানের স্বপ্নের কথা বলেছেন, যেখানে নারীরা স্বাধীনভাবে জীবনযাপন, পোশাক নির্বাচন ও শিক্ষা গ্রহণ করতে পারবেন।

মান্দানা জানান, ইরানের শাসনব্যবস্থার সমালোচনা করায় তিনি অনেকের বিরাগভাজন হয়েছেন এবং এতে বলিউডের অনেক বন্ধুকেও হারিয়েছেন। মুম্বাইয়ে সাম্প্রতিক সময়ে নিজেকে খুব একাকী অনুভব করেছেন বলেও জানান তিনি।

ভারতে কাজের সুযোগ পাওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করলেও এখন তিনি সব সম্পর্ক গুছিয়ে শিগগিরই ইরানে ফিরে যাওয়ার পরিকল্পনা করছেন বলে জানিয়েছেন।

This post was viewed: 39

আরো পড়ুন