Ridge Bangla

সাবেক ডিবি প্রধান হারুনের ফ্ল্যাট এবং প্লট জব্দের আদেশ দিয়েছেন আদালত

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) সাবেক প্রধান মোহাম্মদ হারুন অর রশীদের নামে রাজধানীর উত্তরায় থাকা একটি ফ্ল্যাট এবং ১৮ কাঠা জমির তিনটি প্লট জব্দের আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এই আদেশ দেন। জব্দ হওয়া সম্পদের মধ্যে রয়েছে উত্তরার ১০ নম্বর সেক্টরে ১৫৭০ বর্গফুটের একটি ফ্ল্যাট এবং হারুনের নামে থাকা তিনটি পৃথক প্লট।

এই আদেশের জন্য আবেদন করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক জয়নাল আবেদীন। আবেদনে উল্লেখ করা হয়, সাবেক ডিবি প্রধান হারুনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে দেশে ও বিদেশে শত শত কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলছে। অনুসন্ধান চলাকালে বিশ্বস্ত সূত্রে জানা যায়, তিনি এসব সম্পদ বিক্রি বা হস্তান্তরের চেষ্টা করছেন। ফলে সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে আদালতের মাধ্যমে সম্পদ জব্দের আদেশ প্রার্থনা করা হয়।

This post was viewed: 35

আরো পড়ুন