Ridge Bangla

যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি ‘হাতের নাগালে’, ওমানের এমন বক্তব্যের পর তেহরানে ইসরায়েলের হামলা

যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ আলোচনায় ইরান সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত শূন্যে নামিয়ে আনার বিষয়ে সম্মত হয়েছে বলে জানিয়েছেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর বিন হামাদ আল–বুসাইদি। তিনি এই অগ্রগতিকে বড় ধরনের সাফল্য হিসেবে বর্ণনা করে বলেন, একটি চুক্তি এখন ‘হাতের নাগালে’।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) জেনেভায় দেওয়া বক্তব্যে তিনি আরও জানান, যেসব বিষয় নিয়ে মতপার্থক্য রয়েছে, সেগুলো কয়েক মাসের মধ্যে সৌহার্দ্যপূর্ণভাবে সমাধান করে পূর্ণাঙ্গ চুক্তিতে পৌঁছানো সম্ভব। আলোচনাটি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ওমানের মধ্যস্থতায় চলছিল বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।

তবে এই আশাব্যঞ্জক বক্তব্যের কয়েক ঘণ্টা পরই পরিস্থিতি নাটকীয় মোড় নেয়। শনিবার ভোরে ইসরায়েল তেহরানে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের পক্ষ থেকে হামলার বিষয়টি নিশ্চিত করা হয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে। হামলার পটভূমিতে যুক্তরাষ্ট্র–ইরান আলোচনার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক উত্তেজনার মধ্যে এই ঘটনা আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলে বিশ্লেষকেরা মনে করছেন।

This post was viewed: 5

আরো পড়ুন