Ridge Bangla

একুশে পদক প্রদান অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশের বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ আয়োজিত একুশে পদক প্রদান অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের বৈঠক শেষে পায়ে হেঁটে অনুষ্ঠানস্থলে উপস্থিত হন তিনি। এ বছর দেশের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ৯ জন গুণী ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননা ‘একুশে পদক ২০২৬’-এ ভূষিত করা হয়েছে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তাদের হাতে আনুষ্ঠানিকভাবে এ সম্মাননা তুলে দেবেন।

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সরকারের চলমান কার্যক্রম ও বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ নিয়ে আলোচনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

একুশে পদক বাংলাদেশের অন্যতম মর্যাদাপূর্ণ বেসামরিক সম্মাননা। ভাষা আন্দোলনের চেতনা ধারণ করে দেশের সংস্কৃতি, সাহিত্য, শিক্ষা, গবেষণা, শিল্পকলা, সমাজসেবা ও বিভিন্ন জাতীয় ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ প্রতিবছর এই পদক প্রদান করা হয়।

This post was viewed: 5

আরো পড়ুন