Skip to main content

Ridge Bangla

ভেন্টিলেটর সাপোর্টে সালমান খানের বাবা

বলিউডের প্রবীণ চিত্রনাট্যকার সেলিম খান মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে অস্ত্রোপচার শেষে বর্তমানে ভেন্টিলেটর সাপোর্টে আছেন। তার শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।

হাসপাতালের চিকিৎসক ডা. জলিল পার্কার জানিয়েছেন, নব্বই বছর বয়সী কিংবদন্তি চিত্রনাট্যকারের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। বর্তমানে তাকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হলেও তার শারীরিক অবস্থা স্থিতিশীল। বয়সজনিত ঝুঁকি বিবেচনায় চিকিৎসকরা সর্বোচ্চ সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণে রেখেছেন। তবে অস্ত্রোপচারের কারণ বা শরীরের কোন অংশে অপারেশন হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের হুমকির জেরে হাসপাতালে চিকিৎসাধীন সালমান খানের নিরাপত্তা জোরদার করা হয়েছে। শুধু তাই নয়, সম্প্রতি তার ভগ্নিপতি আয়ুষ শর্মাও হুমকি পেয়েছেন বলে জানা গেছে, যা পরিবারে উদ্বেগ আরও বাড়িয়েছে।

অন্যদিকে, বলিউডে সেলিম খানের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্মরণীয়। জাভেদ আখতারের সঙ্গে তার সৃষ্টিশীল জুটি উপহার দিয়েছে ‘শোলে’, ‘দিওয়ার’ ও ‘ত্রিশূল’-এর মতো কালজয়ী চলচ্চিত্র। বিশেষ করে অমিতাভ বচ্চনের ‘অ্যাংরি ইয়াং ম্যান’ ইমেজ গঠনে এই জুটির ভূমিকা ছিল অসামান্য।

This post was viewed: 50

আরো পড়ুন