Skip to main content

Ridge Bangla

কোর্টরুম ড্রামার শুটিং শেষ করলেন ইয়ামি গৌতম ও ইমরান হাশমি

১৯৮৫ সালের ঐতিহাসিক শাহ বানো বনাম আহমেদ খান মামলার ভিত্তিতে নির্মিত কোর্টরুম ড্রামা সিনেমার শুটিং শেষ করেছেন বলিউড অভিনেত্রী ইয়ামি গৌতম ও অভিনেতা ইমরান হাশমি। এতে শাহ বানোর ভূমিকায় অভিনয় করেছেন ইয়ামি, আর তাঁর প্রাক্তন স্বামী আহমেদ খানের অনুপ্রাণিত চরিত্রে দেখা যাবে ইমরান হাশমিকে।

সিনেমাটি পরিচালনা করেছেন সুপার্ন এস ভার্মা। এটি তাঁর কোর্টরুম ট্রিলজির দ্বিতীয় কিস্তি, যার প্রথম পর্ব ছিল মনোজ বাজপেয়ীর অভিনীত ‘সির্ফ এক বান্দা কাফি হ্যায়’।

প্রসঙ্গত, আজ (২৩ এপ্রিল) ঐতিহাসিক শাহ বানো মামলার রায়ের ৪০ বছর পূর্তি। সেই উপলক্ষে সিনেমাটি নিয়ে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে। প্রযোজনা সংস্থার ঘনিষ্ঠ সূত্র জানায়, “ইয়ামি ও ইমরান এই শক্তিশালী কোর্টরুম ড্রামার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন। ছবিটির দৃশ্যগুলোতে বাস্তবতার ছোঁয়া রাখতে ব্যাপক গবেষণা করা হয়েছে। সিনেমাটিতে থাকবে দীর্ঘ ও তীব্র আদালতের দৃশ্য।”

সিনেমার শুটিং হয়েছে লখনউর বিভিন্ন জায়গায়—যেমন কাকোরি, সন্দিলা ও আরও কিছু স্থানে। নির্মাতাদের মতে, সিনেমাটিতে থাকবে তীব্র অভিনয় ও শক্তিশালী সংলাপ।

ছবিটি চলতি বছরের অক্টোবর বা নভেম্বর মাসে বিশ্বব্যাপী মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে। এটি মুক্তির পর আবারও বলিউডে কোর্টরুম ড্রামার একটি গুরুত্বপূর্ণ জায়গা তৈরি করবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

This post was viewed: 72

আরো পড়ুন