Skip to main content

Ridge Bangla

দেশবাসীকে নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান সেনাপ্রধানের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর আদমজী ক্যান্টনমেন্ট কলেজ কেন্দ্রে তিনি ভোট দেন।

ভোটদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সেনাপ্রধান দেশবাসীর প্রতি নির্ভয়ে ভোটকেন্দ্রে আসার আহ্বান জানান। তিনি বলেন, “জাতির জীবনে আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সারা দেশে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। সবাইকে অনুরোধ করব, নির্ভয়ে বাসা থেকে বের হয়ে নিজ নিজ পোলিং স্টেশনে গিয়ে ভোট দিন।”

নির্বাচন পরিচালনার সার্বিক পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, অনুকূল পরিবেশ বজায় রয়েছে এবং সংশ্লিষ্ট বাহিনীগুলো দায়িত্বশীলভাবে কাজ করছে। তিনি আশা প্রকাশ করেন, একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন করা সম্ভব হবে।

সংবাদমাধ্যমের ভূমিকাও তুলে ধরেন সেনাপ্রধান। তিনি বলেন, “মিডিয়ার কর্মীরা অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। আপনারা সারা দেশের প্রকৃত চিত্র জনগণের সামনে তুলে ধরছেন, যা মানুষকে আশ্বস্ত করছে এবং ভোট দিতে উৎসাহিত করছে।” বক্তব্যের শেষে তিনি দেশের সব নাগরিকের মঙ্গল কামনা করেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে দেশের ২৯৯টি সংসদীয় আসনে একযোগে ভোটগ্রহণ শুরু হয়েছে, যা বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে।

This post was viewed: 38

আরো পড়ুন