Skip to main content

Ridge Bangla

জাতিকে দেওয়া ওয়াদা পূরণ করেছি: সিইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের কেন্দ্রীয় ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

সিইসি বলেন, “অতীতের ইতিহাসের তুলনায় এবারের নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয়েছে। জাতিকে যে ওয়াদা দিয়েছিলাম, আমরা তা পূরণ করতে পেরেছি।” তিনি জানান, সকলের সহযোগিতায় একটি স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন সম্ভব হয়েছে।

তিনি আরও বলেন, ফলাফল প্রকাশের ক্ষেত্রেও কমিশন নিরপেক্ষতা বজায় রাখতে বদ্ধপরিকর। “আমরা কোনো লুকোচুরিতে বিশ্বাস করি না। স্বচ্ছতার সঙ্গে ফলাফল প্রকাশ করছি,” যোগ করেন তিনি। সিইসি দাবি করেন, অতীতের মতো সন্দেহজনক কোনো কারসাজি এবারের নির্বাচনে হয়নি। নির্বাচন পরিচালনায় কমিশনের সর্বোচ্চ চেষ্টা ছিল এবং সেই প্রচেষ্টা সফল হয়েছে বলে মনে করেন তিনি।

This post was viewed: 40

আরো পড়ুন