Ridge Bangla

জালভোট দিতে গিয়ে আটক যুবকের দুই বছরের কারাদণ্ড

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় অন্যের পরিচয়ে ভোট দেওয়ার চেষ্টা করায় এক যুবককে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে। জরিমানা অনাদায়ে অতিরিক্ত এক মাসের বিনাশ্রম কারাভোগ করতে হবে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার জিনারী ইউনিয়নের পিপলাকান্দি উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত ইমরান হোসাইন (২১) পিপলাকান্দি গ্রামের বাসিন্দা।

আইনশৃঙ্খলা বাহিনী জানায়, ইমরান অন্য এক ভোটারের পরিচয়ে কেন্দ্রে প্রবেশ করে জালভোট দেওয়ার চেষ্টা করেন। বিষয়টি সন্দেহজনক মনে হলে দায়িত্বরত কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদ করেন। পরিচয় যাচাইয়ে ত্রুটি ধরা পড়ায় তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

পরে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট স্বাগত সৌম্য ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযোগ প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে দণ্ডাদেশ দেন। রায় ঘোষণার পর ইমরান হোসাইনকে কিশোরগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভা বলেন, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসন কঠোর রয়েছে। জালভোটের মতো অনিয়মের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

This post was viewed: 5

আরো পড়ুন