Ridge Bangla

রিটার্নিং কর্মকর্তাদের হাতে এসেছে প্রায় সাড়ে ১১ লাখ পোস্টাল ব্যালট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পোস্টাল ব্যালটে ভোটগ্রহণ কার্যক্রম শেষ পর্যায়ে পৌঁছেছে। নির্বাচন কমিশনের (ইসি) সর্বশেষ তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ২টা পর্যন্ত রিটার্নিং কর্মকর্তাদের কাছে মোট ১১ লাখ ৪৩ হাজার ৮৪৫টি পোস্টাল ব্যালট জমা পড়েছে।

নির্বাচন কমিশনের তথ্যমতে, ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপের মাধ্যমে প্রবাসী বাংলাদেশি ও দেশের অভ্যন্তরে অবস্থানরত ভোটাররা সক্রিয়ভাবে অংশগ্রহণ করছেন। প্রবাসীদের জন্য নির্ধারিত বিভিন্ন দেশে মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট পাঠানো হয়েছে। এর মধ্যে ৫ লাখ ৫৪ হাজার ২৫৮ জন ভোটার ব্যালট সংগ্রহ করেছেন এবং ৫ লাখ ৪৩ হাজার ৭৫১ জন ভোট প্রদান সম্পন্ন করেছেন।

ভোট দেওয়া ব্যালটগুলোর মধ্যে ৫ লাখ ৫৩৭ হাজার ৫৫৪টি সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস বা ডাকবাক্সে জমা পড়েছে। ইতোমধ্যে ৪ লাখ ৯৮ হাজার ২৬৬টি ব্যালট বাংলাদেশে এসে পৌঁছেছে এবং ৪ লাখ ৯৫ হাজার ৫৫১টি ব্যালট রিটার্নিং কর্মকর্তারা হাতে পেয়েছেন।

অন্যদিকে, দেশের ভেতরেও পোস্টাল ভোটে অংশগ্রহণ উল্লেখযোগ্য হারে বেড়েছে। বিডি পোস্টের মাধ্যমে ভোটারদের কাছে পাঠানো হয়েছে ৭ লাখ ৬০ হাজার ৮৯৮টি ব্যালট। এর মধ্যে ৬ লাখ ৮১ হাজার ৮১৯ জন ভোটার ব্যালট সংগ্রহ করেছেন এবং ৬ লাখ ৭৪ হাজার ৩৭৬ জন ভোটার ভোটদান সম্পন্ন করেছেন। ইতোমধ্যে ৬ লাখ ৬৯ হাজার ৯৫০টি ব্যালট পোস্ট অফিসে জমা হয়েছে। এর মধ্যে ৬ লাখ ৪৮ হাজার ২৯৪টি ব্যালট রিটার্নিং কর্মকর্তাদের কাছে পৌঁছেছে।

This post was viewed: 4

আরো পড়ুন