Skip to main content

Ridge Bangla

মোটরসাইকেল চলাচলে ৭২ ঘণ্টার নিষেধাজ্ঞা শুরু হচ্ছে মঙ্গলবার মধ্যরাত থেকে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে দেশব্যাপী নির্দিষ্ট সময়ের জন্য বিভিন্ন ধরনের যানবাহনের চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর মধ্যে মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা শুরু হচ্ছে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) মধ্যরাত থেকে, যা চলবে ৭২ ঘণ্টা পর্যন্ত।

ইসি সচিবালয়ের উপ-সচিব (নির্বাচন পরিচালনা-২ অধিশাখা) মোহাম্মদ মনির হোসেনের ২৭ জানুয়ারি সই করা চিঠি থেকে এ তথ্য জানা গেছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে, ভোটগ্রহণের জন্য নির্ধারিত দিনের আগের মধ্যরাত থেকে মোটরসাইকেল চলাচলে ১০ ফেব্রুয়ারি মধ্যরাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি মধ্যরাত ১২টা পর্যন্ত নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন, অনুমতিপ্রাপ্ত পর্যবেক্ষক, জরুরি সেবা, ওষুধ, চিকিৎসা সামগ্রী ও সংবাদপত্র বহনকারী যানবাহনের ক্ষেত্রে নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। এছাড়া বিমানবন্দর যাত্রা, দূরপাল্লার যাত্রী পরিবহন, নির্বাচনী এজেন্ট ও প্রার্থীর গাড়ি চলাচলের ক্ষেত্রেও শিথিলতা থাকবে।

সাংবাদিক, পর্যবেক্ষক ও নির্বাচনী কাজে ব্যবহৃত মোটরসাইকেলও অনুমোদনের ভিত্তিতে চলাচল করতে পারবে। টেলিযোগাযোগ সেবায় নিয়োজিত যানবাহনের জন্যও শিথিলতা প্রযোজ্য। জাতীয় মহাসড়ক ও গুরুত্বপূর্ণ সংযোগ সড়কে প্রয়োজন অনুযায়ী নিষেধাজ্ঞা শিথিল করা যাবে।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় পরে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে, যা দেশের যান চলাচল ও নির্বাচনী কার্যক্রমকে সুষ্ঠু ও নিরাপদভাবে সম্পন্ন করতে সহায়ক হবে। এই বিধিনিষেধ দেশের নিরাপত্তা ও শান্তিপূর্ণ ভোট পরিবেশ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

This post was viewed: 51

আরো পড়ুন