Ridge Bangla

টানা ৫ দিনের জন্য বন্ধ থাকবে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে আগামী ১১ থেকে ১৫ ফেব্রুয়ারি দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। এ সময় শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে প্রবেশ করতে পারবে না।

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ১১ ও ১২ ফেব্রুয়ারি নির্বাচনের কারণে ছুটি ঘোষণা করা হয়েছে। এরপর ১৩ ও ১৪ ফেব্রুয়ারি সাপ্তাহিক ছুটি থাকায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। ১৫ ফেব্রুয়ারি শ্রী শ্রী শিবরাত্রি ব্রত উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। ফলে নির্বাচন ও ধর্মীয় উদযাপনের সঙ্গে মিলিয়ে মোট পাঁচ দিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।

শিক্ষা মন্ত্রণালয়ের ছুটির তালিকা অনুযায়ী, এটি শিক্ষাপ্রতিষ্ঠানের বছরের প্রথম বড় ছুটি। এছাড়া ১০ ফেব্রুয়ারি শিল্পাঞ্চলের শ্রমিকদের জন্য সাধারণ ছুটি থাকবে।

তালিকা বিশ্লেষণ করলে দেখা যায়, এই বছর শিক্ষাপ্রতিষ্ঠানে মোট ৬৪ দিন ছুটি রয়েছে। রমজান পালন, ঈদুল ফিতর, জুমাতুল বিদা ও স্বাধীনতা দিবসসহ বিভিন্ন ছুটি মিলিয়ে টানা ১৯ দিন স্কুল বন্ধ থাকবে। দীর্ঘ ছুটির পর ২৯ মার্চ ক্লাস শুরু হবে।

ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি থাকবে ২৪ মে থেকে ৪ জুন পর্যন্ত, যা টানা ১২ দিন চলবে এবং সাপ্তাহিক ছুটিও অন্তর্ভুক্ত। গত বছর এই ছুটি ছিল ১৫ দিন। এছাড়া দুর্গাপূজা উপলক্ষে এবার পাঁচ দিন ছুটি রাখা হয়েছে। লক্ষ্মী পূজা, প্রবারণা পূর্ণিমা এবং ফাতেহা-ই-ইয়াজ দহমেও একদিনের ছুটি রয়েছে।

This post was viewed: 5

আরো পড়ুন