Ridge Bangla

তুষারঝড়ের মধ্যেই জাপানে মধ্য-শীতের নির্বাচন

তীব্র তুষারপাত উপেক্ষা করেই ভোট দিচ্ছেন জাপানের সাধারণ মানুষ। প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির ডাকা আকস্মিক সাধারণ নির্বাচনে তাঁর নেতৃত্বাধীন জোটের নিরঙ্কুশ জয়ের আভাস দিচ্ছে জনমত জরিপ।

দেশটিতে সাধারণত তুলনামূলক উষ্ণ মৌসুমে ভোট হয়। তবে এবার ৩৬ বছর পর এই প্রথম জাপানে মধ্য-শীতের নির্বাচনের আয়োজন করা হলো। লিবারাল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) নেতৃত্বে তাকাইচি দলীয় নেতৃত্বের লড়াই জয়ের পরপরই জনসমর্থন যাচাইয়ের লক্ষ্যে নির্বাচন ঘোষণা করেন। জরিপ বলছে, এলডিপি ও জনতাবাদী জাপানিজ ইনোভেশন পার্টির জোট ৪৬৫ আসনের নিম্নকক্ষে সর্বোচ্চ ৩০০টি আসন পর্যন্ত পেতে পারে।

এই সম্ভাব্য জয় এলডিপির জন্য বড় প্রত্যাবর্তন হবে বলেই মনে করা হচ্ছে। দুর্নীতি কেলেঙ্কারি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির চাপের মুখে দলটি সম্প্রতি তাদের দীর্ঘদিনের জোটসঙ্গী ও সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছিল। বিশ্লেষকদের মতে, এবারের ভোট তাকাইচির নেতৃত্বকে শক্ত ভিত দেবে এবং সরকারের নীতিগত স্থিতিশীলতা ফেরাতে সহায়ক হবে।

This post was viewed: 7

আরো পড়ুন