ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় যৌথবাহিনীর বিশেষ অভিযানে মামলার আসামি স্থানীয় এক ইউনিয়ন পরিষদ সদস্যকে আটক করা হয়েছে।
গত রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের বিরাসার এলাকা থেকে তাকে আটক করা হয়। অভিযানে সেনাবাহিনী, র্যাব, বিজিবি এবং পুলিশ সদস্যরা অংশ নেয়।
আটক সাদ্দাম হোসেন (৩৮) নাটাই উত্তর ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য বলে জানা গেছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি শহীদুল ইসলাম জানান, সাদ্দাম হোসেনের বিরুদ্ধে মামলা থাকায় তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য তাকে আদালতে তোলা হবে।
This post was viewed: 5