Skip to main content

Ridge Bangla

আন্দোলন স্থগিতের ঘোষণা দিলেন পলিটেকনিক শিক্ষার্থীরা

পলিটেকনিক শিক্ষার্থীরা তাদের চলমান আন্দোলন সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার (২২ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে ‘কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ’-এর পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের কর্মকর্তাদের আশ্বাসের ভিত্তিতে আপাতত আন্দোলন স্থগিত করা হয়েছে। তবে দাবিগুলো বাস্তবায়নে গড়িমসি করলে পুনরায় বিক্ষোভ শুরু হবে বলে হুঁশিয়ারি দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। একই সময়ে একটি সংবাদ সম্মেলনেও আন্দোলন স্থগিতের ঘোষণা দেওয়া হয়।

এর আগে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইডিইবি) পক্ষ থেকে বলা হয়েছিল, শিক্ষার্থীরা আন্দোলন স্থগিত করেছেন। তবে শিক্ষার্থীরা তা নাকচ করে জানান, তাদের পক্ষ থেকে তখনো কোনো সিদ্ধান্ত হয়নি—ফলে বিভ্রান্তির সৃষ্টি হয়।

পরে শিক্ষা মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রতিনিধি ও সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা হয়েছে এবং শিক্ষার্থীরা আন্দোলন স্থগিত করে ক্লাসে ফিরে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। পাশাপাশি মন্ত্রণালয় একটি আট সদস্যের কমিটি গঠনের কথাও জানিয়েছে।

This post was viewed: 75

আরো পড়ুন